চট্টগ্রামে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত আটটার দিকে নগরের শেরশাহের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ জনিকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনির বাসা শেরশাহ এলাকার সালমা কলোনিতে। তাঁর বড় ভাই কামাল উদ্দীন জানান, জনি পেশায় নির্মাণশ্রমিক।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, খেলা নিয়ে জনির সঙ্গে স্থানীয় কয়েকজন তরুণের গত শনিবার ঝগড়া হয়। এর জের ধরে তাঁকে অস্ত্র দিয়ে কোপানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন, জনির শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।