চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশের প্রবর্তক মোড় এলাকায় একটি নালা থেকে গতকাল রোববার মো. লিটন (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
লিটনের বোন কোহিনুর বেগম জানান, গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তাঁর ভাই। পরে প্রবর্তক মোড়ে একটি লাশ পড়ে আছে বলে তাঁরা খবর পান। এরপর তাঁরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। তিনি জানান, তাঁর ভাই প্রবর্তক এলাকায় নালা পরিষ্কারের কাজ করতেন। কীভাবে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে, তা বুঝতে পারছেন না তাঁরা।
লিটনের সহকর্মী মো. এনামুল বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত লিটনসহ তাঁরা তিনজন নালা পরিষ্কারের কাজ করেন। দুপুরের পর থেকে লিটনকে পাওয়া যাচ্ছিল না।
পাঁচলাইশ থানার এসআই রত্নেশ্বর মজুমদার জানান, লিটনের মৃত্যুর ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।