চট্টগ্রামে রাতে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের উত্তর কাট্টলীর সাগরিকা সড়কে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
নগরের পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা সাজিদুল হক বলেন, সাগরিকা সড়কের পাশে কয়েকটি বাস দাঁড়ানো অবস্থায় ছিল। রাত সোয়া নয়টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গাড়ির পেছনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।