চট্টগ্রামে রেলওয়ের ঠিকাদার গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় গত বৃহস্পতিবার রাতে রেলওয়ের এক ঠিকাদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গুলিবিদ্ধ ঠিকাদারের নাম বোরহান উদ্দিন। পূর্বাঞ্চল রেলওয়ে সদর দপ্তর সিআরবিতে একটি দরপত্রে অংশ নিতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম আসেন বলে জানা গেছে।
বোরহান উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নিজে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হন বলে পুলিশ জানায়।
খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঠিকাদার বোরহানের পূর্বপরিচিত ইদ্রিস নামের এক ব্যক্তি তাঁকে পাহাড়তলী নিয়ে যান। রাতে সেখানে একটি গলির মধ্যে অন্য এক লোক বোরহানকে গুলি করে। তিনি বলেন, ইদ্রিসকে আটকের চেষ্টা চলছে। তাঁকে পেলে কে কে এই ঘটনায় জড়িত তা জানা যাবে।