চট্টগ্রামে রেলের জায়গা থেকে অবৈধ দোকান ও ঘর উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ৪০টি ভাসমান দোকান এবং ঘর উচ্ছেদ করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। গতকাল সোমবার দুপুরে নগরের ষোলশহর রেলক্রসিং এবং দেওয়ানহাট রেললাইনের পাশে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। তিনি বলেন, ষোলশহর রেল ক্রসিং এলাকা এবং এর আশপাশে রেলওয়ের জায়গাতে ভাসমান কাঁচা বাজার গড়ে তোলা হয়। গতকালের অভিযানে ১৮টি দোকান এবং পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়। আর দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশ থেকে ১৭টি ভাসমান দোকান ও ঘর উচ্ছেদ করা হয়।