চট্টগ্রামে শিবির সন্দেহে আটক ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শিবিরের নেতা-কর্মী সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের বায়েজীদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।
বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় অনন্যা আবাসিক এলাকার একটি বিলে অন্ধকারে বসে বৈঠক করছিলেন ১৮ ব্যক্তি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।