প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার পরিকল্পনা করার অভিযোগে চট্টগ্রামে ২৭ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের ষোলশহর ২ নম্বর গেটের আল ফালাহ গলির একটি মেস থেকে তাঁদের আটক করে পুলিশ। তাঁরা সবাই ছাত্রশিবিরের কর্মী বলে জানায় পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নাশকতার পরিকল্পনা করতে শিবির কর্মীরা জড়ো হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে ওই মেসে অভিযান চালানো হয়। ২৭ জনের মধ্যে ২৪ জন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। বাকি তিনজনের মধ্যে একজন সরকারি সিটি কলেজ, একজন বাকলিয়া কলেজ ও আরেকজন শ্যামলী পলিটেকনিকের ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা শিবিরের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজয় দিবসকে ঘিরে তাঁরা নাশকতার পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।