চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহরের তালতলা বস্তি এলাকায় একটি শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে গত সোমবার এক যুবককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার এসআই রাজু আহমেদ জানান, গত শুক্রবার দুপুরে শিশুটিকে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। শিশুটির বাবা রিকশাচালক। তিনি থানায় মামলা করেছেন।
শিশুর মা প্রথম আলোকে বলেন, শুক্রবার তাঁরা মেয়েকে বাসায় রেখে জরুরি কাজে বাইরে যান। এ সুযোগে প্রতিবেশী এক যুবক তাঁর ছয় বছরের মেয়েকে ধর্ষণ করেন। কিন্তু ভয়ে সে কাউকে এ ঘটনা বলেনি। গত সোমবার দুপুরে মেয়েটি তার বড় বোনের কাছে ঘটনাটি বলে।