চট্টগ্রামে সংবাদপত্র ও আইনজীবী লেখা গাড়িতে ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ের পাহাড়তলী থানার অলংকার মোড়ে সংবাদপত্র স্টিকার লাগানো এই গাড়ি থেকে ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় তোলা ছবি l প্রথম আলো
ের পাহাড়তলী থানার অলংকার মোড়ে সংবাদপত্র স্টিকার লাগানো এই গাড়ি থেকে ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামে গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে এবং আইনজীবী পরিচয়ে ইয়াবা বড়ি পাচারকালে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, বাকলিয়া শাহ আমানত সেতু এলাকায় পুলিশ সন্দেহজনকভাবে গতকাল বৃহস্পতিবার ভোরে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় নিজেকে কক্সবাজার বারের আইনজীবী পরিচয় দেন নজরুল। পরে পুলিশ তাঁর শরীর তল্লাশি করে ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করে।
গ্রেপ্তার নজরুল পরে পুলিশের কাছে স্বীকার করেন তাঁর মামা আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে।
এদিকে নগরের পাহাড়তলী অলঙ্কারমোড় এলাকায় সংবাদপত্র স্টিকার লাগানো একটি গাড়িতে তল্লাশি চালিয়ে জামাল, আবুল কালাম ও ওসমান নামের তিনজনকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ গতকাল সকালে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার এস আই নুরুল আবছার প্রথম আলোকে জানান, তাঁরা সাংবাদিক না। পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়েছেন।