চট্টগ্রামে সন্দেহের বশে স্ত্রীকে হত্যা
চট্টগ্রামে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রেহানা বেগম (৩০)। ঘটনার পর স্থানীয় লোকজন পিটুনি দিয়ে স্বামী জাহাঙ্গীর হেসেনকে পুলিশে সোপর্দ করেন। ছোরাটি উদ্ধার করা হয়েছে।
জাহাঙ্গীরের বাবার নাম আলমগীর। তাঁর বাড়ি বাগেরহাটে। স্ত্রীসহ তিনি বৌবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জাহাঙ্গীর এক মাস আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্বামী–স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। স্ত্রীকে সন্দেহ করতেন জাহাঙ্গীর। এ নিয়ে ঝামেলা চলছিল।
এর জের ধরে গতকাল সন্ধ্যায় রাস্তার ওপর রেহানাকে তিনি এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে রেহানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।