চট্টগ্রামে স্কুলছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলশীর ওমরগণি এমইএস কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত সরোয়ার নিজামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পুলিশ লাইন ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র।
সরোয়ারের বাবা মো. ইদ্রিস সাংবাদিকদের জানান, কারা কী কারণে তাঁর ছেলেকে কুপিয়েছে তিনি বুঝতে পারছেন না।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া জানান, স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।