চট্টগ্রামে স্ত্রী ও শাশুড়িসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন গোলবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবব্রত চক্রবর্তী, তাঁর স্ত্রী সুমি আচার্য ও দেবব্রতের শাশুড়ি দীপ্তি আচার্য।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির সাড়ে ছয় লাখ টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব।