চট্টগ্রামে হঠাৎ গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক–সংলগ্ন এমইএস কলেজের সামনে গতকাল দুপুরে হঠাৎ​ কিছু যুবক গাড়ি ভাঙচুর করেন। ভাঙচুর করা একটি গাড়ি l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক–সংলগ্ন এমইএস কলেজের সামনে গতকাল দুপুরে হঠাৎ​ কিছু যুবক গাড়ি ভাঙচুর করেন। ভাঙচুর করা একটি গাড়ি l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের ওমর গণি এমইএস কলেজের সামনের সড়কে গতকাল শনিবার দুপুরে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে। তবে কেন হঠাৎ করে গাড়ি ভাঙচুর করা হয়েছে, তা জানা যায়নি।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন গতকাল বলেন, এমইএস কলেজ থেকে ২০-২৫ জন শিক্ষার্থী বেরিয়ে এসে গৃহায়ণ অফিসের সামনে জাকির হোসেন সড়কে দুটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর তাঁরা সরে যান।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।