চট্টগ্রামে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার অভিযোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. হানিফ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে তিনি স্ত্রীকে খুন করেন বলে পুলিশ সন্দেহ করছে।
হানিফের স্ত্রীর নাম সাফিয়া বেগম। স্বামীর সঙ্গে তিনি চান্দগাঁও থানাধীন ওসমানের পুলের গোড়া সেলিম কলোনিতে থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে হানিফ তাঁর স্ত্রী সাফিয়াকে গলাকাটা অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা সাফিয়াকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, গলা কাটা দেখে সন্দেহ হওয়ায় হানিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন অসংলগ্ন উত্তর দেন হানিফ। এরপর তাঁকে আটক করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, হানিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি এখনো খুনের কথা স্বীকার করেননি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।