চট্টগ্রামে ১০ টন পচা সুপারি ব্দ, দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটকারি ও সালফার মিশিয়ে পচা সুপারি বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক সুপারি ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১০ টন পচা সুপারি জব্দ করা হয়।
গতকাল রোববার র্যা ব-৭-এর সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাকলিয়ার আবদুল শুক্কুর সওদাগরের দোকানে অভিযান চালিয়ে ১০ টন পচা সুপারি জব্দ এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, সুপারিতে সালফারের মাত্রা কতটা থাকবে তার মাত্রা নির্ধারণ করা আছে। কিন্তু ওই সুপারি পরীক্ষা করে তাতে সালফার নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এই পচা সুপারিগুলো ভালো সুপারির সঙ্গে মিশিয়ে বিক্রি করা হতো। এ জন্য দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই ভ্রাম্যমাণ আদালত নগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় দুটি মসলা ভাঙার কারখানাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, নিম্নমানের মসলা এবং মসলার সঙ্গে ক্ষতিকর রং মেশানোর কারণে জরিমানা করা হয়েছে।