চট্টগ্রামে ১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বহিঃবন্দরের নোঙর এলাকায় মাছ ধরার একটি নৌকা থেকে আজ বৃহস্পতিবার ভোররাতে ১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে নৌবাহিনী। নৌবাহিনীর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।