চট্টগ্রামে ১৯টি সোনার বারসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১৯টি সোনার বারসহ বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাঁকে গ্রেপ্তার করে র্যা ব-৭। বেলালের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
র্যা ব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ওমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সন্ধ্যা ছয়টার দিকে শাহ আমানত বিমানবন্দরে নামেন যাত্রী বেলাল। বিমানবন্দর থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর জুতার ভেতর থেকে টেপে মোড়ানো ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ২ কেজি ২০৪ গ্রাম। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে।