চট্টগ্রামে ২৭ টন জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার দুটি জাহাজ থেকে ২৭ টন জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরের সদরঘাটে অবস্থানরত ট্রলার দুটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী নদীতে অবস্থানরত ‘এমভি উষা’ ও ‘এমভি সিহার্ট’ নামের দুটি জাহাজে অভিযান চালানো হয়। এর মধ্যে ‘এমভি উষা’ থেকে ৭ টন এবং ‘এমভি সিহার্ট’ থেকে ২০ টন জাটকা জব্দ করা হয়েছে। অভিযান শুরুর আগে জাহাজ দুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, জব্দ করা জাটকা চট্টগ্রাম নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।