চট্টগ্রামে ৩২ হাজার ইয়াবা বড়িসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ৩২ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত বৃহস্পতিবার রাতে নগরের পাঁচলাইশ শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এই দুজন হলেন কক্সবাজার রামুর সৈয়দ আকবর (৪০) ও লোহাগাড়ার নুরুল আবছার (৩০)।
র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শাহেদা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ শুলকবহর লালপুকুরপাড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আরও ২৮ হাজার ইয়াবা বড়ি।