চট্টগ্রামে ৩৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বায়েজিদ থানাধীন তিনটি এলাকায় অভিযান চালিয়ে ৩৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। আজ বুধবার এ অভিযান চালানো হয়।

কর্ণফুলী গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ‍) আবদুল্লাহ আল মামুন বলেন, বায়েজিদ থানার বায়েজিদ বোস্তামি, জালালাবাদ ও মিরপাড়া এলাকায় বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় ৩৯টি অবৈধ সংযোগ চিহ্নিত করে সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।