চট্টগ্রামে ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চট্টগ্রামে পুলিশের চার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা রেজিয়া বেগম বাদী হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন নগরের পাঁচলাইশ অঞ্চলের সাবেক সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন, উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ও কনস্টেবল সিরাজুল ইসলাম।

সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বাদীর অভিযোগ, স্থানীয় কিছু চাঁদাবাজ তাঁকে হয়রানি করলেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁর করা একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এভাবে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। তিনি বলেন, আদালত পুলিশের চার সদস্যের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, মামলার বাদী একজন মামলাবাজ। তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তিনি মিথ্যা মামলা ঠুকে দেন। তিনি বলেন, তদন্তে সত্যতা না পাওয়ায় পুলিশ তাঁর করা একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।