প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা। গতকাল বিকেলে এই অভিযান চালানো হয়। মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলজার ও জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উত্তর কাট্টলীর একটি বাড়ির সামনে থেকে মজুত করার সময় এসব ইলিশ জব্দ করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন। ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিপণন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশগুলো ধরা হয় বলে জানা গেছে। তবে মাছ জব্দ করা হলেও এর মালিক পালিয়ে যান।