চট্টগ্রামে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নৌবাহিনী। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে এসব বড়ি উদ্ধার করা হয়। নৌবাহিনীর মিডিয়া সেলের ভাষ্য, উদ্ধার করা বড়ির আনুমানিক মূল্য চার কোটি টাকা।
মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে কমান্ডার আসওয়াদ রাসেলের নেতৃত্বে ১০ সদস্যের একটি সোয়াত দল ওই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাচালানি চক্রটি বহির্নোঙর থেকে সাঙ্গু নদীর দিকে যায়। এরপর তারা নৌকা থেকে নেমে সটকে পড়ে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ইয়াবা বড়ি উদ্ধার করে নৌবাহিনী। এসব ইয়াবা কাস্টমস শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।