চট্টগ্রামে 'সন্ত্রাসী' সাজ্জাদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে সুমনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার সকালে নগরের অলংকার মোড় এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, পাহাড়তলী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।

পাহাড়তলী থানার ওসি বলেন, গ্রেপ্তার সাজ্জাদকে আজ দুপুরের দিকে আদালতে হাজির করা হবে।