চট্টগ্রামের চার কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলুদ, মরিচসহ বিভিন্ন গুঁড়ো মসলায় ভেজাল উপাদান মেশানোর দায়ে চারটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, অভিযানের সময় কারখানাগুলোর মালিকদের পাওয়া যায়নি।
সিটি করপোরেশন সূত্র জানায়, অভিযানে সুমন ট্রেডার্সকে ১০ হাজার টাকা, তাহের অ্যান্ড সন্সকে পাঁচ হাজার টাকা, নুরুল আমিন ক্রাশিং মিলকে পাঁচ হাজার টাকা ও খাতুনগঞ্জ ক্রাশিং মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।