চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, বৃদ্ধ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রোববার রাতে এক বৃদ্ধকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ প্রতিবেশী শিশুটিকে প্রায়ই চকলেট ও বিস্কুট কিনে দিতেন। গত শনিবার দুপুরে তিনি তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি কলা বাগানে ডেকে নিয়ে যান। সেখানে ছাত্রীটিকে ধর্ষণ করেন তিনি। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ গত রোববার বিকেলে ধর্ষণের শিকার মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রাতে মেয়েটির মা কাউখালী থানায় ওই বৃদ্ধকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাত তিনটার দিকে বৃদ্ধকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন গতকাল সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই বৃদ্ধকে হাজির করেন। এ সময় তিনি (বৃদ্ধ) ধর্ষণের কথা স্বীকার করেন।