চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় প্রসেনজিৎ বিশ্বাস (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার বিকেলে ওই মেয়েকে দেখা করার কথা বলে বাড়ি থেকে ডেকে আনেন প্রসেনজিৎ। পরে বন্ধুদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। প্রসেনজিৎ দীঘড়গাতী গ্রামের বিধান বিশ্বাসের ছেলে। ওই শিক্ষার্থীকে বিয়ে করার কথা বলে উপজেলার কুমারিয়া বাজারে ফেলে রেখে পালিয়ে যান প্রসেনজিৎ। পরে পরিবারের সদস্যরা ওই মেয়েকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গত শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ রোববার প্রসেনজিৎকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার বোস প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষা হয়েছে। ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।