চন্দনাইশে আ.লীগের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও এলডিপির (বহিষ্কৃত) নেতা আবদুল জব্বার চৌধুরীর আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সোয়া আটটায় উপজেলার গাছবাড়িয়া খানহাট এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, আবদুল জব্বার চৌধুরী এলডিপি ছেড়ে আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন।
চন্দনাইশ থানা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, দলীয় নেতা-কর্মীদের মতামত না নিয়ে আবদুল জব্বার চৌধুরীকে দলে যোগদান করানোর কথা শুনে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আবদুল জব্বার চৌধুরীর আওয়ামী লীগে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, পাল্টাপাল্টি ধাওয়া নয়, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।