চন্দনাইশে স্কুল শিক্ষককে হত্যার চেষ্টা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে এক স্কুলশিক্ষককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মুজাফফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিটন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কাশেম ভুইয়া প্রথম আলোকে জানান, চন্দনাইশের গাছবাড়িয়া উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মনজুর আলম নগর থেকে বিদ্যালয়ে আসার পথে মুজাফফরাবাদ এলাকায় তাঁকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামায় কয়েকজন দুর্বৃত্ত। পরে তাঁকে পার্শ্ববর্তী লেকের পাড়ে নিয়ে জবাই করতে গেলে স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিদ্যালয় পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে আহত শিক্ষক দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি রাতে জানান।