চরভদ্রাসনে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুর মা জানায়, শিশুটি বরই কুড়াতে গিয়েছিল। এ সময় এক যুবক শিশুটিকে পাকা বরই দেওয়ার লোভ দেখিয়ে ডেকে ঘরে নিয়ে ধর্ষণ করে। তিনি বলেন, ‘আমি ওই যুবকের কঠোর বিচার চাই।’
চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল বারী বলেন, ‘এটি জঘন্য ঘটনা। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।’
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত গতকাল শুক্রবার দুপুরে বলেন, ‘শিশু ধর্ষিত হওয়ার খবর শুনেছি, তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি।’