চরমপন্থী সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় গত শনিবার মো. সাঈদ (৪৪) নামের এক চরমপন্থীকে গ্রেপ্তার ও একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শেরপুর থানায় চরমপন্থী সদস্যদের তালিকায় সাঈদের নাম রয়েছে। এ ছাড়া ২০০৯ সালের একটি অপহরণ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ কারণে শনিবার রাতে সাঈদকে উপজেলার শিমলা সাতবাড়িয়া গ্রামের তাঁর এক আত্নীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একই দিন রাতে উপজেলার রানীরহাট বাজার এলাকায় চারজন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ওই রিভলবারটি উদ্ধার করা হয়।