চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে মোহাম্মদ আলী নামের এক পাঁপড় বিক্রেতাকে ফেলে দেয়। এতে ট্রেনের চাকার নিচে তাঁর একটি হাত কাটা পড়ে।
মোহাম্মদ আলীর (২০) বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার দিকবাড়ি গ্রামে। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, স্টেশনের বড়জোর দেড় শ গজ দূর থেকে গুরুতর আহত অবস্থায় আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।