চলন্ত বাসে পেট্রল বোমা, নিহত ১, অগ্নিদগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কালীতলা নামক স্থানে একটি চলন্ত বাসকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মেরেছে অবরোধ-সমর্থকেরা। এতে পারভেজ (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ সোমবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর থেকে ঢাকাগামী এবি এন্টারপ্রাইজ বাসে এই ঘটনা ঘটে। নিহত পারভেজের বাড়ি নোয়াখালীতে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর থেকে ঢাকাগামী ওই বাসটি রাত সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের অদূরে কালীতলা নামক স্থানে পৌঁছালে অবরোধকারীরা দুটি পেট্রল বোমা ছুড়ে মারে। এতে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়। আগুনের ভয়ে পারভেজ বাসের জানালা দিয়ে লাফ দিলে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।