চা দিতে দেরি করায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুর নূর (৫০) নামের এক চা-দোকানি নিহত হয়েছেন। নূরের বাড়ি উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপুড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ব্রহ্মপুড়া গ্রামে নূরের একটি চা-দোকান আছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে একই গ্রামের নয়ন মিয়া (৪০) নামের এক ব্যক্তি চা পান করতে যান।
দ্রুত এক কাপ চা দিতে বলেন নয়ন। চাওয়ামাত্র চা দিতে পারেননি আবদুর নূর। এই কারণে নয়ন তাঁর প্রতি ক্ষুব্ধ হন।
এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন নূরের ওপর চড়াও হন এবং তাঁকে কিলঘুষি মারেন। এতে আবদুর নূর ঘটনাস্থলেই মারা যান।
অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মামলা করেছেন।