চাঁদপুর জেলা জামায়াতের আমির আটক, শনিবার হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা জামায়াতের আমির আবদুর রহিম পাটওয়ারীকে (৫০) আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আবদুর রহিম পাটওয়ারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ মডেল থানায় মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলায় আগামী শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকাল বিকেলে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সলিম উল্যা সেলিম। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও আটক নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রুত নির্বাচনের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।