চাঁদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বহুরী গ্রামের আড়ং বাজার সংলগ্ন একটি ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন গ্রামের একটি ধানখেতে ওই ব্যক্তির লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।