চাঁদপুরে জাটকা ও কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা ফাইল ছবি
জাটকা ফাইল ছবি

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা জব্দ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর ৬টা পর্যন্ত কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ এই অভিযান চালায়।

জেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুল বাকী বলেন, চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল এই দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

জানা যায়, রাতে সদর উপজেলার রাজরাজেশ্বর চর এলাকায় কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল, মেঘনা মোহনায় নৌপুলিশ ২ হাজার মিটার কারেন্ট জাল, মৎস্য বিভাগ হাইমচরে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পাশাপাশি মতলব উত্তর উপজেলা নৌ পুলিশ যাত্রীবাহী লঞ্চ এমভি জাহিদ থেকে ১২০ কেজি জাটকা জব্দ করে।