চাঁদপুরে তরুণ হত্যার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে সাদ্দাম হোসেন (২৫) নামের এক তরুণকে হত্যার অভিযোগে বাবা ও ছেলেকে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণকে হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে স্থানীয় লোকজন গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

সাদ্দাম হোসেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার হাওলাদার বাড়ির আব্দুল খালেকের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন। তাঁকে হত্যার অভিযোগে একই এলাকার মোখলেছুর রহমান (৪৮) ও তাঁর ছেলে হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্যাহ জানান, সাদ্দামকে হত্যার অভিযোগে তাঁর ভাই রুবেল বুধবার সকালে থানায় মামলা করেছেন।