চাঁদপুরে তিন মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ড সদস্যরা গত শুক্রবার চাঁদপুর শহরের মাছঘাটে অভিযান চালিয়ে তিন মণ জাটকা জব্দ করেছে। জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উদ্ধার করা জাটকার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কমান্ডার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাছঘাটে অভিযান চালানো হয়। তাঁরা পরিত্যক্ত অবস্থায় ওই জাটকা জব্দ করেন।