চাঁদপুরে পাঁচ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসিরউদ্দিন সারোয়ার তাঁদের এ জরিমানা করেন।

সূত্র জানায়, দেয়ালে রঙিন পোস্টার লাগানোর দায়ে ছেংগারচর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মোল্লা, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী জামান সরকার এবং সাত নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী শাহিনা আক্তারকে দেড় হাজার টাকা করে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ব্যানার, রঙিন পোস্টার ও বিলবোর্ড টাঙানোর দায়ে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছালাম খানকে পাঁচ হাজার এবং একই ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী খোকন প্রধানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম নাসিরউদ্দিন সারোয়ার সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ওই পাঁচ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে।