চাঁদপুরে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় পুলিশ জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারসহ তিনজনকে আটক করে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে শহরের চিত্রলেখা মোড়ে এ ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এরপর পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ।