চাঁদপুরে বালু তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু তোলা নিয়ে আজ মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, আজ সকাল ১০টার দিকে মোহনপুর এলাকায় মেঘনা নদী থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় মাথা ও কানে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
রাসেল মতলব উত্তরের দশানী এলাকার রনজু মিয়ার ছেলে।
চাঁদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করেই প্রতিপক্ষের হামলায় ওই যুবক নিহত হয়েছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।