চাঁদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তিতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের দু-তিনজন বাসিন্দা জানান, রাত তিনটা থেকে চারটার মধ্যে কতিপয় দুর্বৃত্ত ওই গ্রামের দাসবাড়িতে যায়। তারা সেখানে স্থাপিত শ্রীশ্রীহরি মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে মন্দিরের রাধাকৃষ্ণের প্রতিমা ভেঙে ফেলে। গতকাল শুক্রবার সকালে ওই বাড়ির লোকজন সেখানে গিয়ে ভাঙা প্রতিমা দেখতে পান। তাঁরা বিষয়টি ওই মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসকে জানান।
থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, জিডি হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।