চাঁদপুরে মেঘনা থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই কিশোরীর নাম বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেনি পুলিশ।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্লাহ জানান, হরিসভা এলাকায় মেঘনা নদীতে আজ বুধবার সকালে কিশোরীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, এই লাশ পচে-গলে বিকৃত হওয়ায় পরিচয় পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।