চাঁদপুরে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর থেকে অজ্ঞাতনামা এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ গতকাল বলেন, গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় কেউ ওই নারীকে চরে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে যায়। এখনো ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ৩০-৩২ বছর হবে। লাশের পাশ থেকে ফল কাটার একটি ছুরি, কিছু আপেল, কমলাসহ ব্যাগ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।