চাঁদপুরে সশস্ত্র মহড়া, ২০টি গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী দল গত সোমবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের গাড়িসহ ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন হাবিব গাজী (২০), হাবিব ঢালী (২০), রোকন সরকার (১৯), রতন চৌধুরী (২০) ও শুক্কুর পাটোয়ারী (২০)। তাঁদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ বলেন, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৬৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।