চাঁদপুরে সেলুন থেকে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের একটি সেলুন থেকে ১০০টি ইয়াবা, ২৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। আজ বুধবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ ও এনডিসি মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন শহরের ষোলঘর বিটি রোড এলাকার দুলাল (৩৩) ও চৌধুরীপাড়া এলাকার মাহবুবুল হক নিপু (৪৮)।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওছমান প্রথম আলোকে বলেন, কোস্টগার্ড সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের কালিবাড়ি এলাকার প্রিতম জেন্টস সেলুনে অভিযান চালানো হয়। এ সময় সেলুনের ভেতর থেকে ১০০টি ইয়াবা, ২৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন মোহাম্মদ শওকত ওছমান।