প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চাঁদপুরের সদ্য বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আক্তার হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা দায়েরকারী অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মো. সৈয়দ আহমেদ। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা গ্রামে। বিভিন্ন অভিযোগে মামলার বিবাদী আক্তার হোসেনকে গত ১৬ অক্টোবর ডিপিইওর পদ থেকে অব্যাহতি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাঁকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।