চাঁদা আদায়ের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস-মিনিবাস ও ট্রাক থেকে পুলিশ চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশের ট্রাফিক সার্জেন্ট আনোয়ার হোসেনের বিরুদ্ধে গতকাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, জেলা ট্রাক মালিক গ্রুপ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন। অভিযোগে বলা হয়, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ভটভটি, নছিমন, করিমনের মতো অবৈধ যানবাহন নির্বিঘ্নে চলাচল করলেও সেগুলো আটক করা হচ্ছে না। অথচ বৈধ যানবাহন
রাস্তায় থামিয়ে ট্রাফিক সার্জেন্ট আনোয়ার হোসেন চাঁদা আদায় করছেন।