চাঁদা চেয়ে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ছয় মাস ধরে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে ১ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন দেওয়া হচ্ছে। তাঁকে বিভিন্ন নম্বর থেকে ফোন দেওয়া হয়। তাঁরা নিজেদের সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দিয়েছেন।
এ ব্যাপারে জহিরুল হক বলেন, ‘এখন আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। সর্বশেষ গত বুধবার সন্ত্রাসীরা মেজর পরিচয় দিয়ে আমাকে তাঁদের দাবিকৃত চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়।’